News71.com
 International
 20 Jul 20, 10:40 AM
 339           
 0
 20 Jul 20, 10:40 AM

মেলবোর্নে মাস্ক না পরলে দিতে হবে ১৪০ মার্কিন ডলার জরিমানা॥  

মেলবোর্নে মাস্ক না পরলে দিতে হবে ১৪০ মার্কিন ডলার জরিমানা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী মেলবোর্নে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এবার মেলবোর্নে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে কেউ এই নিয়ম অমান্য করলে তাকে জরিমানা গুণতে হবে। গতকাল রবিবার মেলবোর্ন কর্তৃপক্ষ এই তথ্য জানান। ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল আন্দ্রিউস বলেছেন, ৫০ লাখ লোকের মেলবোর্ন ও পাশের মিচেল সারির লোকদের আগামী বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জনসমাগম স্থলে মাস্ক পরে অথবা মুখ ঢেকে বের হতে হবে ।

তিনি এক সংবাদ সম্মেলনে বলে, আমরা বেশীরভাগই চাবি ছাড়া, মোবাইল ফোন ছাড়া বাসা থেকে বের হই না। আপনারা মাস্ক ছাড়া বের হবেন না, ভাইরাস ছড়াতে পারে এমন সব জায়গায় অবশ্যই মাস্ক পড়তে হবে। এই নিয়ম ভঙ্গ করলে ২০০ অস্ট্রেলিয়ান ডলার (১৪০ মার্কিন ডলার) জরিমানা দিতে হবে। এ জন্য সাধারণ জ্ঞান কাজে লাগাতে হবে, যেমন দৌঁড়ানো অথবা ব্যাংকে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে। উল্লেখ্য, ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে ১০ দিনের লকডাউন সত্ত্বেও বাড়ছে আক্রান্তের সংখ্যা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন