News71.com
 International
 20 Jul 20, 11:40 AM
 351           
 0
 20 Jul 20, 11:40 AM

করোনার কারনে টেলি-সমাবেশ’ করার সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥  

করোনার কারনে টেলি-সমাবেশ’ করার সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসকে শুরু থেকেই তাচ্ছিল্য করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি করোনা পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে তিনি ওকলাহোমায় নির্বাচনী সমাবেশেরও আয়োজন করেন সম্প্রতি। তবে ট্রাম্প এখন সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়েও যথেষ্ট সতর্ক। এখানেই শেষ নয়, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য তিনি আর সরাসরি জনসভা কিংবা পথসভা করতে যাবেন না। করোনা পরিস্থিতি যুক্তরাষ্ট্রে দিন-দিন লাগামহীন হয়ে পড়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে। ট্রাম্প বলেছেন, এখন থেকে তিনি ‘টেলি-সমাবেশ’ করবেন। অর্থাৎ অনলাইনে লাইভ ভাষণ দেবেন আর তার সমর্থকরাও অনলাইনেই শুনবে তার বক্তব্য। গত শনিবার তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, করোনাভাইরাস আমাদের স্বাভাবিক জীবনের গতি কেড়ে নিয়েছে এটা আর অস্বীকার করা উচিত হবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন