News71.com
 International
 21 Jul 20, 12:49 PM
 321           
 0
 21 Jul 20, 12:49 PM

আবুধাবির ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে ফ্রান্সের আদালতে গুম ও নির্যাতনের মামলা॥

আবুধাবির ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে ফ্রান্সের আদালতে গুম ও নির্যাতনের মামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের বিরুদ্ধে নির্যাতন ও গুমের অভিযোগে ফ্রান্সের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার ফরাসি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বলা হয়, ইয়েমেনে চলমান যুদ্ধে আরব আমিরাত পরিচালিত বন্দিশালায় এসব নির্যাতন চালানো হয়। আন্তর্জাতিক জোট ডিফেন্স অব রাইটস অ্যান্ড ফ্রিডমস এবং গুম, নির্যাতন ও সংঘাতের শিকার হওয়া ছয় ব্যক্তি এ মামলা করেছেন। অভিযোগে বলা হয়, বিন জায়েদ তার সামরিক ক্ষমতাবলে ইয়েমেনে নির্যাতন চালিয়েছেন। ফরাসি আদালত সার্বজনীন এখতিয়ার নিয়ে কাজ করে। তাদের ভূখণ্ডে থাকলে এই জাতীয় অপরাধে অপরাধী এবং তাদের সহযোগীদের বিচার এবং দোষী সাব্যস্ত করার ক্ষমতা রাখে দেশটির আদালত। ফরাসি গণমাধ্যম লে মোনডে জানায়, দেওয়ানী কার্যবিধিতে করা অভিযোগগুলো বিচারিক তদন্তে পরিণত হতে পারে। তবে আবুধাবির ক্রাউন প্রিন্স এবং দেশটির শাসকের পক্ষে কূটনৈতিক দায়মুক্তির বিষয়টি এখনও বহুল আলোচিত। এ বিষয়ে তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন বলেও জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন