
আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) টিকা নিয়ে আশার কথা জানিয়েছে জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী জায়ান্ট প্রতিষ্ঠান ফাইজার। সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন নিরাপদ। এটি স্বাস্থ্যবান মানুষের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় বলে পরীক্ষমূলক প্রয়োগে ফল পাওয়া গেছে।পরীক্ষায় দেখা গেছে, এই ভ্যাকসিন তাদের শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে এবং এটি রক্তে শ্বেতকণিকা তৈরিতে সহায়তা করে, যা করোনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। খবর লাইভ মিন্টের।বায়োএনটেক বলছে, ফার্মাসিউটিক্যালস জায়ান্ট ফাইজারের সঙ্গে যৌথভাবে করোনার এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ভ্যাকসিনটির নাম দেয়া হয়েছে বিএনটি১৬২।বর্তমানে বিশ্বে মানব পরীক্ষা হচ্ছে। তবে চূড়ান্তভাবে করোনার একটি ভ্যাকসিন পাওয়ার জন্য কমপক্ষে এক বছর থেকে দেড় বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।