News71.com
 International
 22 Jul 20, 11:42 AM
 354           
 0
 22 Jul 20, 11:42 AM

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে॥ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে॥ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ এতোদিন পাত্তা না দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আর এ কারণে সবাইকে মাস্ক পরতে হবে।মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সব স্বাভাবিক হওয়ার আগে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় সেখানে মাস্ক পরতে হবে। যদিও সংবাদ সম্মেলনে নিজেই মাস্ক পরেন নি ট্রাম্প। দীর্ঘ দিন মাস্ক না পরে এবং করোনা নিয়ে উদ্ভট সব মন্তব্য করে সমালোচিত হয়েছেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প মাস্ক পরে একটি মিলিটারি হাসপাতাল সফরের পর এই খবর গুরুত্ব দিয়ে প্রচার করে সংবাদ মাধ্যমগুলো। এর আগে, এপ্রিলে জীবাণুনাশক শরীরে প্রবেশ করিয়ে করোনা চিকিৎসার কথা বলে বিশ্বজুড়ে হাসির পাত্রে পরিণত হন ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন