
আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ু সুরক্ষা আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার (২০ জুলাই) পর্তুগিজ অধিকার অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে কাজ করছে এমন গ্রুপগুলোকে পুরস্কারের মিলিয়ন ইউরো দান করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।সুইডিস পরিবেশবাদী এই কিশোরী অনলাইনে তার এক ভিডিও পোস্টে বলেছেন, 'আমি কল্পনা করতে পারি এই অর্থ তার চেয়ে অনেক বেশী, তবে সব পুরস্কারের অর্থ জলবায়ু ও জৈববৈচিত্র সংকটে ক্ষতিগ্রস্তদের সামনে থেকে সহায়তা করছে এ ধরনের বিভিন্ন সংস্থা ও প্রকল্পগুলোতে আমার ফাউন্ডেশনের মাধ্যমে দান করা হবে।'এর আগে পুরস্কারের জুরি বোর্ডের সভাপতি জর্জ স্যামপিয়ো বলেছেন, তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণ প্রজন্মকে একত্রিত করতে সক্ষম হয়েছেন এবং জলবায়ু পরিবেশের বর্তমান অবস্থা ধরে রাখতে তার সংগ্রাম ও মানবতার জন্য তাকে গুলবেনকিয়ান পুরস্কারে ভূষিত করা হয়েছে।পুরস্কারের প্রথম ১ লাখ ইউরো আমাজনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় ফ্রাইডেজ ফর ফিউচার ব্রাজিলের মাধ্যমে “এসওএস আমাজোনিয়া” কার্যক্রমে দান করা হবে।