News71.com
 International
 22 Jul 20, 12:09 PM
 368           
 0
 22 Jul 20, 12:09 PM

করোনাভাইরাস ।। বিধিনিষেধ আরও কঠোর করতে জিম্বাবুয়েতে কারফিউ ঘোষণা  

করোনাভাইরাস ।। বিধিনিষেধ আরও কঠোর করতে জিম্বাবুয়েতে কারফিউ ঘোষণা   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনার বিধিনিষেধ আরও কঠোর করতে যাচ্ছে জিম্বাবুয়ে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেশে কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান বলেছেন, আজ বুধবার (২২ জুলাই) থেকে কার্যকর হবে এই কারফিউ। সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকবে এবং তা তত্ত্বাবধান করবে নিরাপত্তা বাহিনী। শুধুমাত্র জরুরি সেবা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে ।

নানগাগওয়া বলেছেন, ‘সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক অভিপ্রায়ে কোনও ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।’ কেউ শর্ত ভাঙলে কিংবা জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হয় এমন কর্মকাণ্ড করলে গুরুতর শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন নানগাগওয়া। জিম্বাবুয়েতে এ পর্যন্ত ১ হাজার আটশ'র বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন