News71.com
 International
 22 Jul 20, 07:07 PM
 366           
 0
 22 Jul 20, 07:07 PM

সীমান্তের গুরুতর ভুলে বড় খেসারতের ঝুঁকিতে চীন॥ কূটনৈতিক সফলতায় ভারত  

সীমান্তের গুরুতর ভুলে বড় খেসারতের ঝুঁকিতে চীন॥ কূটনৈতিক সফলতায় ভারত   

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত বিরোধ নিয়ে চীন ভারতের উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। সীমান্ত নিয়ে দুদেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কি ফলাফল আসবে তা এখনো অনিশ্চিত। তবে এই সংঘাতের জের ধরেই গেল সপ্তাহে বহুল জনপ্রিয় অ্যাপ টিকটক সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। আর এই নিষেধাজ্ঞা বিশ্বের প্রভাবশালী প্রযুক্তিগত শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের জায়গায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে আরো একধাপ পিছিয়ে গেলো চীন। পাশাপাশি চীনকে বেকায়দায় ফেলতে গুগল, অ্যাপলের মত প্রতিষ্ঠান চীন থেকে তাদের বিনিয়োগ গুটিয়ে ভারতে বিরাট অংকের বিনিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি বিশ্বে দ্রুত গতির ইন্টারনেট পরিসেবা ৫জি’র সম্প্রসারণ ও উন্নয়নে হুয়াওয়েকে বাদ দিয়ে ভারতের ক্রমবর্ধমান টেলিযোগাযোগ সংস্থা রিলায়েন্স জি’ও কে দায়িত্ব নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষনার পর করোনার মধ্যেই বিপুল বিনিয়োগ পেয়েছে ভারতীয় এই টেলিযোগাযোগ প্রতিষ্ঠান।

বিশেষজ্ঞরা বলছেন নিষেধাজ্ঞা প্রক্রিয়া শুধুমাত্র এখন ভারতেই সীমাবদ্ধ নয়। ভারতের আন্তর্জাতিক গ্রহনযোগ্যতা ও কুটনৈতিক সফলতার ভারতের সাথে একই সুত্রে কথা বলছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের সব বৃহদ শক্তির দেশগুলো। ব্রুকিং ইন্সটিটিউশনের চীনের কূটনৈতিক কলাকৌশল বিষয়ক বিশেষজ্ঞ বলছেন, ভারতে চীন তার বাজার হারালে বিশ্ব বাজারেও টিকে থাকতে পারবেনা। আর ভারত এই কাজ করলে তাদের দেখাদেখি আরো অনেকে একই কাজ করবে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন টিকটক সহ আরো অন্যান্য চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সেই সাথে টিকটক অ্যাপ নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে অস্ট্রেলিয়া।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে চীনা প্রযুক্তিবিষয়ক এক বিশেষজ্ঞ অ্যাদাম সিগাল বলছেন,পম্পেওর মন্তব্য ভারতের কূটনৈতিক সফলতার এক স্পষ্ট উদাহরণ। এরই মধ্যে ভারতের বিরোধী দল অনুন্নত দেশগুলোর জন্য ফ্রি ফেসবুক চালানোর বিষয় বাতিল ঘোষণা করেছে। প্রযুক্তির বাইরে এখন অনেক দেশই চীনের গৃহীত উন্নয়ন কৌশল ‘এক অঞ্চল এক পথ’ নিয়ে আপত্তি জানায় যার বিরুদ্ধে সবার প্রথমে মুখ খোলে ভারত। তবে এই সংঘাতের জের ধরেই ভারত সামনে কি করে তাই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় পরিষ্কার যে, ভারত যদি অ্যাপের ব্যবহার নিষিদ্ধ বলবৎ রাখে তবে এর চড়া মূল্য দিতে হবে শি জিন পিং প্রশাসনকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন