News71.com
 International
 22 Jul 20, 10:20 PM
 333           
 0
 22 Jul 20, 10:20 PM

বিশবে সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকায় শীর্ষে কাতার॥

বিশবে সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকায় শীর্ষে কাতার॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের অবরোধের পরও উন্নতির দিকেই ধাবিত হচ্ছে কাতার। নামবেও ক্রাইম ইনডেক্সের প্রকাশ করা সাম্প্রতিক এক প্রতিবেদনে আবারও সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশটির নাম। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানকার প্রবাসীরা। আর প্রবাসীদেরকে কাতারের আইন মেনে চলার অনুরোধ শ্রম কাউন্সিলরের।আবারও বিশ্বের সবচেয়ে কম অপরাধপ্রবণ দেশের তালিকার শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নাম। ১৩৩ দেশ ও শহরের অপরাধ পরিক্রমা পর্যালোচনা করে একটি তালিকা করেছে নামবেও ক্রাইম ইনডেক্স। সেখানে ১০০ পয়েন্টের মধ্যে ৮৮.১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করে কাতার। সবচেয়ে নিরাপদ দেশের খেতাব অর্জন করায় উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানে বসবাসরত প্রবাসীরা। এদিকে, কাতারে প্রবাসীদের সেখানকার আইন কানুন মেনে চলার অনুরোধ জানান শ্রম কাউন্সিলর।২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত আরব অঞ্চলের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে নির্বাচিত হয়ে এসেছে কাতার। এছাড়া অন্যান্য বৈশ্বিক র‍্যাংকিংয়েও কাতারের উন্নয়ন চোখে পড়ার মতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন