News71.com
 International
 22 Jul 20, 10:45 PM
 393           
 0
 22 Jul 20, 10:45 PM

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকুলে শক্তিশালী ভূমিকম্প॥ প্রশান্ত মহাসাগর উপকুলে সুনামি সতর্কতা  

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকুলে শক্তিশালী ভূমিকম্প॥ প্রশান্ত মহাসাগর উপকুলে সুনামি সতর্কতা   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকুলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে আশপাশের উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে ভয়াবহ সুনামির সতর্কতা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে আঘাত হেনেছে এ ভূমিকম্প। শক্তিশালী এই কম্পনের কেন্দ্র ছিল আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে ।

মাত্রা অনুসারে এটিই হচ্ছে চলতি বছরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। এর জেরে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা পেনিনসুলায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সতর্ক বার্তায় বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে থাকা উপকূলে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র থেকে পূর্বাভাসে বলা হয়েছে, 'ভূমিকম্পটির মাত্রায় মনে হচ্ছে এর এপিসেন্টারের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলে সুনামি ঢেউয়ের সম্ভাবনা আছে ।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন