News71.com
 International
 23 Jul 20, 12:23 PM
 404           
 0
 23 Jul 20, 12:23 PM

ভাঁজ করে রাখা হলো পবিত্র কাবা শরীফের গিলাফ॥

ভাঁজ করে রাখা হলো পবিত্র কাবা শরীফের গিলাফ॥

নিউজ ডেস্কঃ পবিত্র কাবা শরিফের গিলাফ তিন মিটার ওপরে ভাঁজ করে রেখেছে সৌদির হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পবিত্র হজ উপলক্ষে এমন করা হয়েছে বলে জানা গেছে।ভাঁজ করা অংশটুকু সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এদিকে ৯ জিলহজ আরাফার দিন (হজের দিন) পুরোনো এই গিলাফটি পরিবর্তন করে নতুন গিলাফ লাগানো হবে। হারামাইন কর্তৃপক্ষের বরাতে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, হজের সূচনা থেকেই এমনটি করা হয়ে থাকে। তারা আরও জানায়, কিসওয়া তথা গিলাফের সংরক্ষণ এবং কাবার পরিচ্ছন্নতা রক্ষার্থেই এমনটি করা হয়ে থাকে। কারণ, তাওয়াফ করার সময় হাজীরা কাবা শরিফ স্পর্শ করার চেষ্টা করেন এবং বরকত মনে করে কেউ কেউ গিলাফ কেটে নিতে চান। যদিও ইসলামে এমন কোনো কথা বলা নেই।তবে, এ বছর মহামারি করোনারে কারণে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল্লাহর চারপাশে ব্যারিকেড দেয়া হয়েছে। তাওয়াফকারীরা এই ব্যারিকেড অতিক্রম করতে পারবেন না।সৌদি আরবের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের দিকনির্দেশনায় এবার হজে কাবার গিলাফ স্পর্শ করা, সেই সঙ্গে হাজরে আসওয়াদ চুম্বন করা থেকে হজযাত্রীদের বিরত রাখা হবে। মসজিদে হারাম ও মসজিদে নববির মহা ব্যবস্থাপক ড. আবদুর রহমান আস-সুদাইস, নিজে এ কাজগুলো দেখাশোনা করছেন। কাবার গিলাফ পরিবর্তন এবং এর আশপাশ পরিচর্যার জন্য ৫০ জন দক্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন