News71.com
 International
 24 Jul 20, 11:26 AM
 391           
 0
 24 Jul 20, 11:26 AM

আফগানিস্থানে বিমান হামলা॥নিহত ৪৫ তালেবান

আফগানিস্থানে বিমান হামলা॥নিহত ৪৫ তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আবারো উত্তপ্ত আফগানিস্থান। এবার খবর পাওয়া গেল, দেশটির হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৫ তালেবান নিহত হয়েছে।অঞ্চলটির গভর্নর জানান, খাম জিয়ারত এলাকায় তালেবানের গুরুত্বপূর্ণ ৬ কমান্ডারের অবস্থান রয়েছে এমন খবরেই অভিযান চালানো হয়।নিহতদের মধ্যে কতজন তালেবানের সদস্য তা জানা যায়নি। তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।এ হামলা মুক্তি পাওয়া তালেবানদের স্বাভাবিক জীবনযাপন বাদ দিয়ে আরও একবার অস্ত্র হাতে নিতে বাধ্য করবে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।

সূত্র-আলজাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন