News71.com
 International
 24 Jul 20, 06:41 PM
 356           
 0
 24 Jul 20, 06:41 PM

ভারতের নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস বিক্রি॥

ভারতের নাগাল্যান্ডে নিষিদ্ধ হল কুকুরের মাংস বিক্রি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুকে একটি ছবি ভাইরাল হবার পর নাগাল্যান্ডে কুকুরের মাংস বিক্রি নিয়ে প্রশ্ন উঠে। এরপরেই কুকুরের মাংসের বাণিজ্যিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ভারতের নাগাল্যান্ড। কুকুরের মাংস নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে- এ কথা জানান সে রাজ্যে মুখ্যসচিব টেমজেন টয়। তিনি বলেছেন, 'রাজ্য সরকার কুকুরের বাণিজ্যিক আমদানি ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে কুকুর মার্কেট, মাংসের ওপর। রান্না করা কিংবা কাঁচা যে কোনও ধরনের মাংস বিক্রি নিষেধ। রাজ্য মন্ত্রীসভার এই সিদ্ধান্ত প্রশংসনীয়।' এই টুইটের সঙ্গে বিজেপি সাংসদ মানেকা গান্ধী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিওকে উল্লেখ করেছেন তিনি।সেই টুইটে লেখা হয়েছে- জানা গিয়েছে, ডিমাপুর বাজারে কুকুরের মাংস বিক্রির একটা ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবি ঘিরে হইচই শুরু হতেই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর।এদিকে, সম্প্রতি চিত্র প্রযোজক ও সমাজকর্মী প্রীতি নন্দী একটা প্রচারাভিযান চালু করেছেন। সেই প্রচারাভিযানে নাগাল্যান্ড কুকুরের মাংস খাওয়া ও বিক্রি বন্ধের দাবিতে সই সংগ্রহ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন