News71.com
 International
 24 Jul 20, 06:41 PM
 356           
 0
 24 Jul 20, 06:41 PM

সিরিয়ার আকাশে ইরানের যাত্রীবাহী উড়োজাহাজকে তাড়া করল মার্কিন যুদ্ধ বিমান॥

সিরিয়ার আকাশে ইরানের যাত্রীবাহী উড়োজাহাজকে তাড়া করল মার্কিন যুদ্ধ বিমান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের একটি যাত্রীবাহী বিমানকে তাড়া করেছে মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি যুদ্ধ বিমান। বৃহস্পতিবার সিরিয়ার আকাশ সীমায় এ ঘটনা ঘটে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হঠাৎ যাত্রীবাহী বিমানটির কাছে চলে আসে দুটি যুদ্ধবিমান। সংঘর্ষ এড়াতে দ্রুত বিমানটির পথ পরিবর্তন করেন পাইলট। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।লেবাননের রাজধানী বৈরুতে বিমানটি নিরাপদে অবতরণের পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়া হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন