News71.com
 International
 24 Jul 20, 06:42 PM
 379           
 0
 24 Jul 20, 06:42 PM

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়ালের আজব দাবি॥ পাঁপড়েই তৈরি হবে করোনার অ্যান্টিবডি  

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়ালের আজব দাবি॥ পাঁপড়েই তৈরি হবে করোনার অ্যান্টিবডি   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লাগামহীন বেড়ে চলা মারণ ভাইরাস ঠেকাতে নানা মুণির নানা মত। কেউ গোমূত্র খাওয়ার পরামর্শ দিয়েছেন তো কেউ নাকে তেল দিয়ে করোনা তাড়ানোর উপায় বলে দিয়েছেন। আজব সব পরামর্শে স্তম্ভিত হয়েছে বিশ্ববাসী। এবার আরো একবার অবাক হওয়ার পালা। কারণ করোনা বন্ধের 'অস্ত্র' হিসেবে এবার নতুন টোটকা পাঁপড়! হ্যাঁ, ঠিকই পড়েছেন। মহামারির সংক্রমণ মোকাবেলায় বিশেষ ধরনের পাঁপড় বাজারে আনলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল। তাঁর দাবি, এই পাঁপড় খেলেই শরীরে তৈরি হবে অ্যান্টিবডি। জব্দ হবে ভাইরাস ।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে কতখানি পারদর্শী এই পাঁপড়, তার বিস্তারিত বর্ণনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর এমন অদ্ভুত দাবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। 'ভাবিজি পাঁপড়ে'র উদ্বোধনে করার সময় অর্জুন মেঘওয়াল বলেন, 'এই পাঁপড় কোভিড-১৯ মোকাবেলায় অত্যন্ত কার্যকরী। মোদি সরকারের আত্মনির্ভর অভিযানে শামিল হয়েই এই পাঁপড় বানিয়েছে ব্র্যান্ডটি।' ভারতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে নভেল করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ভ্যাকসিন আসার দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর এমন দাবিতে বেশ বিরক্ত নেটিজেনরা। নেটদুনিয়ায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন