News71.com
 International
 25 Jul 20, 10:38 AM
 367           
 0
 25 Jul 20, 10:38 AM

লন্ডন থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের বিমানে উঠতে দেয়া হল না বাংলাদেশীদের॥

লন্ডন থেকে ঢাকাগামী কাতার এয়ারওয়েজের বিমানে উঠতে দেয়া হল না বাংলাদেশীদের॥

নিউজ ডেস্কঃ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকাগামী বাংলাদেশি বেশকিছু যাত্রীকে বোডিং পাস না দেয়ায় শেষ মুহুর্তে তাদের যাত্রা বাতিল হয়েছে। তবে অন্যান্য দেশের বাকী যাত্রীদের নিয়ে যথাসময়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে আকস্মিকভাবে কোন পূর্ব ঘোষনা ছাড়াই বাংলাদেশী যাত্রীদের বোর্ডিং কার্ড না দেওয়ার বিষয়ে কাতার এয়ারওয়েজের স্থানীয় অফিসের কাছে কারণজানতে চেয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। গতকাল শুক্রবার (২৪ জুলাই) হাইকমিশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাত্রীদের বোডিং পাস না দেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর সংবাদ বিজ্ঞপ্তি দেয় লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতার এয়ারওয়েজ হঠাৎ করে কী কারণে ব্রিটিশ-বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন যাত্রীকে বোডিং পাস দেয়নি, বাংলাদেশ হাইকমিশন সে বিষয়ে কাতার এয়ারওয়েজের স্থানীয় অফিসের কাছে জানতে চেয়েছে। ইতোমধ্যে অন্যান্য এয়ারলাইন্স কোভিড-১৯ সংশ্লিষ্ট স্বাস্থ্য সনদের জন্য নতুন কোনো নীতিমালা গ্রহণ করেছে কিনা, সে বিষয়ে হাইকমিশন তথ্য সংগ্রহ করছে। যথাসময়ে হাইকমিশনের ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে সেসব তথ্য সবাইকে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন