News71.com
 International
 25 Jul 20, 10:51 AM
 365           
 0
 25 Jul 20, 10:51 AM

হোয়াইট হাউসে বেসবল খেললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

হোয়াইট হাউসে বেসবল খেললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ এবার হোয়াইট হাউসে বেসবল খেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে মাঠে গড়াচ্ছে মেজর বেসবল লিগের এবারের মৌসুম। লিগকে সমর্থন জানাতেই ট্রাম্পের এমন উদ্যোগ। শুধু তাই নয়, বেসবলের পাশাপাশি অতিদ্রুত সবধরণের ক্রীড়া ইভেন্ট মাঠে ফেরানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভুলেও ভাববেন না রাষ্ট্রপরিচালনার ফাঁকে বেসবলে তালিম নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এটারও ভাবার অবকাশ নেই খেলাটির প্রেমে বুঁদ হয়ে আছেন তিনি। সত্যিকারের সত্যিটা এখানেও আছে রাজনীতির সুক্ষ্ম চাল। করোনায় বিপর্যস্ত মার্কিন মুল্লুক। অথচ ওসবে থোরাই কেয়ার মিস্টার প্রেসিডেন্টের। দৃষ্টি সরাতে প্রাদুর্ভাবের মধ্যেই অনুমতি দেয়া হয়েছে দেশটির সবচাইতে জমজমাট আসর মেজর বেসবল লিগ শুরু করার। সেটাকে প্রতিষ্ঠিত করতেই এমন আয়োজন। নিউইয়র্ক ইয়াঙ্কিন্সের ক্ষুদে সমর্থকদের সঙ্গে ট্রাম্প বেসবল খেলখেলন মিনিট পাঁচেক। ছিলেন দেশটির কিংবদন্তি তারকা মারিয়ানো রিভেরাও। তবে ডোনাল্ড ট্রাম্প থাকবেন আর বিতর্ক থাকবেনা এমটা কি হয়! হতে পারে ? নিজে ম্যাচ দেখবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে স্বভাবসুলপ উত্তর মার্কিন অধিপতির। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আপনি কি খেলা দেখবেন? ট্রাম্প বলেন, দেখুন আমাকে অনেক খেলা নিয়েই ব্যস্ত থাকতে হয়। চীন, রাশিয়া, উত্তর কোরিয়াসহ ত্রিশটি দেশকে নিয়ে। তবে হ্যাঁ আমি কয়েকটি ম্যাচ দেখবো। তবে সম্পূর্ণ নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন