News71.com
 International
 25 Jul 20, 06:37 PM
 329           
 0
 25 Jul 20, 06:37 PM

নতিস্বীকার নয়-শত্রু মোকাবেলার শক্তি আছে ইরানের॥ প্রেসিডেন্ট ড. হাসান রুহানি  

নতিস্বীকার নয়-শত্রু মোকাবেলার শক্তি আছে ইরানের॥ প্রেসিডেন্ট ড. হাসান রুহানি   

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, শত্রুদের চাপ মোকাবেলার জন্য পর্যাপ্ত শক্তি ও ক্ষমতা ইরানের রয়েছে। ইরানিরা কখনোই চাপের কাছে নতিস্বীকার করবে না। তিনি আজ শনিবার করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেছেন। রুহানি আরও বলেছেন, ইরানি জনগণ অবরোধ ও করোনাভাইরাসের মতো বড় বড় সমস্যার মোকাবেলায় পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সমস্যাকে সহজ করে তোলে ।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও করোনাভাইরাস সত্ত্বেও ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে। এসবের মধ্যে ইরান বিশাল বিশাল প্রকল্প বাস্তবায়ন করে চলেছে, এটাই প্রমাণ করে ইরানের অগ্রযাত্রা থেমে নেই। ড. রুহানি বলেন, মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.)'র শাহাদাত থেকে ইরানিরা প্রতিরোধের শিক্ষা নিয়েছে। আশুরার শিক্ষাই ইরানিদেরকে বলদর্পীদের মোকাবেলায় দৃঢ় অবস্থানে অটল থাকতে সহযোগিতা করছে বলে তিনি জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, আসন্ন মহররম মাসে স্বাস্থ্যবিধি মেনে ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন