
আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ভ্যাকসিন তৈরিতে বিশ্ব জুড়ে চলছে জোড় প্রচেষ্টা। আশার আলো দেখতে শুরু করেছে হাতে গোনা কয়েকটি ভ্যাকসিন। এরই মধ্যে সিঙ্গাপুরের তৈরি লুনারকভ-১৯ ভ্যাকসিনের চলতি সপ্তাহেই হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্কটারাস থেরাপিউটিক্স (এআরসিটি.ও)-এর জন্য এ টিকাটি নিয়ে কাজ করছেন সিঙ্গাপুরের বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে ইঁদুরের ওপর সব পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এবার মানবদেহে টিকাটি প্রয়োগ করা হবে । বিভিন্ন বয়সের ১০৮ জন স্বেচ্ছাসেবকের শরীরে টিকা দেওয়া হবে। ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুলের উদীয়মান সংক্রামক রোগ প্রোগ্রামের উপপরিচালক ওয়ই ইঞ্জি ইওং বলছেন, হিউম্যান ট্রায়ালের পরেই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ।