News71.com
 International
 26 Jul 20, 07:45 PM
 383           
 0
 26 Jul 20, 07:45 PM

জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত॥নিহত ৩ ও আহত ১ শিশু  

জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত॥নিহত ৩ ও আহত ১ শিশু   

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েসেলে এই দুর্ঘটনা ঘটেছে। যে বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়েছে তার ছাদ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে । দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানান, জরুরি সেবার জন্য ফোনকল আসার পর উদ্ধারকাজে যান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই প্রাপ্ত বয়স্ক। ওই বিমানে একটি শিশুও ছিল। দুর্ঘটনায় সে কিছুটা আহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং এটি বিধ্বস্ত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন