News71.com
 International
 30 Jul 20, 12:30 PM
 349           
 0
 30 Jul 20, 12:30 PM

আমাকে কেউ পছন্দ করে না, এটা ঠিক নয়॥ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আমাকে কেউ পছন্দ করে না, এটা ঠিক নয়॥ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে সবাই পছন্দ করলেও আমাকে কেউ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের প্রতি নিজের সমর্থনের পক্ষে কথা বলার সময় এমন মন্তব্য করেন। ট্রাম্পের করোনা টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ফাউচি। সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় অনেক আমেরিকান তার পরামর্শ আন্তরিকতার সঙ্গে অনুসরণ করে। অপরদিকে ট্রাম্প মহামারী যেভাবে সামলানোর চেষ্টা করেছেন তা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। এতে নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের ঝুঁকির মুখে পড়েছেন তিনি।ট্রাম্প দাবি করেছেন, তিনি ও তার প্রশাসন যেভাবে করোনা মোকাবিলা করছেন তাতে তাদেরও প্রশংসা পাওয়া উচিত। শুধু ফাউচি বা টাস্ক ফোর্সের অপর বিশিষ্ট সদস্য ডেবরা বার্ক্সের নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন