News71.com
 International
 31 Jul 20, 10:01 PM
 336           
 0
 31 Jul 20, 10:01 PM

আফগানিস্তানের লোগার প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণ॥ নিহত ১৭

আফগানিস্তানের লোগার প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণ॥ নিহত ১৭

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের লোগার প্রদেশে শক্তিশালী একটি গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। ঈদুল আজহা উপলক্ষে তালেবান ঘোষিত তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আফগানিস্তান সরকার। আজ শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি শুরু হচ্ছে।  এটি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে ।

 

এদিকে তালেবানরা এ হামলার দায় অস্বীকার করেছে। অন্যদিকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গভর্নরের অফিসের সামনেই এ হামলা হয়। ঈদের আগের দিন কেনাকেটা করতে সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন