News71.com
 International
 04 Aug 20, 12:08 PM
 300           
 0
 04 Aug 20, 12:08 PM

গাম্বিয়ার তিন মন্ত্রী করোনায় আক্রান্ত॥

গাম্বিয়ার তিন মন্ত্রী করোনায় আক্রান্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ গাম্বিয়ার তিন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসাতু তৌরে করোনায় আক্রান্ত হওয়ার চতুর্থ দিনের মাথায় এ খবর এলো।রোববার (০২ আগস্ট) সন্ধ্যায় এক বিৃবতিতে দেশটির প্রেসিডেন্ট দফতর জানায়, অর্থমন্ত্রী মাম্বুরি এনজিয়ে, জ্বালানিমন্ত্রী ফাফা সানইয়াগ এবং কৃষিমন্ত্রী আমিয়ে ফেবুরেহের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।ভাইস প্রেসিডেন্ট তৌরে করোনায় আক্রান্ত হওয়ার পরই প্রেসিডেন্ট আদামা বাররো সেলফ আইসোলেশনে রয়েছেন।সম্প্রতি গাম্বিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। শনিবার (০১ আগস্ট) আক্রান্ত শনাক্ত হয়েছে ৪শ’ ৯৮ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়েছে ৬৮ জন।রোববার দেশটির রাজনৈতিক দল বানজুল মুসলিমের নেতা আলিয়েউ এমবোগে মারা যার। করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন রয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন