News71.com
 International
 04 Aug 20, 12:09 PM
 310           
 0
 04 Aug 20, 12:09 PM

সিরিয়ায় রুশ বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত॥

সিরিয়ায় রুশ বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার ইদলিবে রুশ বাহিনীর বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (০৩ আগস্ট) স্থানীয় বিন্নিশ শহরে হতাহতের এ ঘটনা ঘটে।এদিন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকটি দখলে নিতে অভিযান জোরদার করে রুশ সমর্থিত আসাদ বাহিনী। এসময় বিদ্রোহীদের পাল্টা আঘাতে সরকারি বাহিনীর ১২ সদস্য নিহত হয়। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।এসময় আসাদ বাহিনীর আরো ১৭ সদস্য আহত হয় বলেও জানায় মানবাধিকার সংস্থাটি।পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, সিরিয়ার সবশেষ বিদ্রোহী অধ্যুষিত ইদলিব পুনরুদ্ধারে সম্প্রতি ব্যাপকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ ও ইরান সমর্থিত আসাদ সরকার।কিন্তু বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল সামের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় তারা। দু’পক্ষের সংঘাতে এদিন দুই বিদ্রোহী নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন