News71.com
 International
 04 Aug 20, 07:50 PM
 283           
 0
 04 Aug 20, 07:50 PM

তালেবান নেতার সঙ্গে যে কারণে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী॥

তালেবান নেতার সঙ্গে যে কারণে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন।তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন এ খবর নিশ্চিত করে এক টুইটার বার্তায় বলেছেন, বারাদার ও পম্পেও আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা ও বন্দিমুক্তিসহ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।এমন সময় এ কথোপকথন অনুষ্ঠিত হলো যখন আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার কোনো তারিখ নির্ধারিত হয়নি। তালেবান সম্ভাব্য এ আলোচনার পূর্বশর্ত হিসেবে আফগানিস্তানের কারাগারগুলোতে আটক তাদের সব বন্দিকে মুক্তি দিতে বলেছে।এখন পর্যন্ত আফগান সরকার ৪ হাজার ৬০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। কিন্তু বাকি ৪০০ বন্দিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আফগান সরকার বলেছে, এসব বন্দির বিরুদ্ধে ভয়ঙ্কর সব অপরাধের অভিযোগ থাকায় তাদেরকে মুক্তি দেয়া সম্ভব নয়। আফগান-তালেবান আলোচনা শুরুর ক্ষেত্রে এখন এই বিষয়টি একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন