News71.com
 International
 04 Aug 20, 07:58 PM
 343           
 0
 04 Aug 20, 07:58 PM

আফগান কারাগারে ‘আইএস’ হামলার সুযোগে পালিয়েছে ৪০০ কয়েদি॥

আফগান কারাগারে ‘আইএস’ হামলার সুযোগে পালিয়েছে ৪০০ কয়েদি॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে জালালাবাদ কারাগার ইসলামিক স্টেট (আইএস) দখল করার ২০ ঘণ্টা পর  নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। আইএস কারাগারটি দখল করার পর সেখান থেকে ৪০০ বন্দি পালিয়েছে। দিনব্যাপী দখল ও সংঘর্ষে নিহত হয়েছে ৩৯ জন। জার্মান সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। প্রাদেশিক কাউন্সিল সদস্য আজমল ওমর জানান, আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের অন্তত ১০ জঙ্গি আইএস সদস্য। তাদের লক্ষ্য ছিল কারাগার থেকে তাদের মিত্র জঙ্গিদের ছাড়িয়ে নেওয়া। হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছে। খবরে বলা হয়েছে, হামলার সময় পালিয়ে যাওয়া কয়েদিদের গ্রেফতার অভিযান চলছে । আফগানিস্তানে আইএস অনুগত গোষ্ঠী আইএস ইন খোরাসান হামলার দায় স্বীকার করেছে। তবে এটি স্পষ্ট নয় যে, তারা কোনও নির্দিষ্ট কয়েদিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল কিনা। জালালাবাদে আফগান গোয়েন্দা বাহিনীর হাতে আইএস-এর এক সিনিয়র গ্রুপ কমান্ডার নিহতের একদিন পর কারাগারে হামলার ঘটনা ঘটলো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন