News71.com
 International
 06 Aug 20, 11:19 AM
 283           
 0
 06 Aug 20, 11:19 AM

বিষ্ফোরণের পর লেবাননের রাজধানী বৈরুতে জরুরি অবস্থা ঘোষণা॥ মৃতের সংখ্যা ১৩৫

বিষ্ফোরণের পর লেবাননের রাজধানী বৈরুতে জরুরি অবস্থা ঘোষণা॥ মৃতের সংখ্যা ১৩৫

আন্তর্জাতিক ডেস্কঃলেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণ পরবর্তী উদ্ধার-সহায়তায় ও তদন্তে কার্যকরভাবে সামরিক বাহিনীকে পুরোপুরি ক্ষমতা প্রদানের লক্ষ্যে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে এ সিদ্ধান্ত নেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।ইতোমধ্যে বৈরুতের বন্দরে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫-এ। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ হাজার মানুষ।

 

 

উদ্ধারকর্মীরা তলিয়ে যাওয়া ভবনে বেঁচে থাকাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।এ ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে দু’সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।বৈরুত নগরীর গভর্নর মারওয়ান আবদউদ বলেছেন, এ ঘটনায় প্রায় তিন লাখ মানুষ বাড়িঘর হারিয়েছে এবং কর্তৃপক্ষ তাদের খাদ্য, পানি ও আশ্রয় দেওয়ার কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন