
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ বিধ্বংসী অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া রাজধানী দামেস্কের পাশ থেকে উদ্ধার হওয়া শক্তিশালী মাইন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তৈরি বলে জানিয়েছে সিরীয় সরকার। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল বুধবার দেশটির সরকারি বাহিনী অভিযানে নামে। এ সময় ১ লাখ ৮০ হাজার পিস বুলেট উদ্ধার করা হয়। এগুলোর মধ্য আধিকাংশই ১৪.৫ ও ১২.৫ হেভি মেশিনগানের গুলি । খবরে আরো বলা হয়েছে, জব্দ করা অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি ভারী মেশিনগান, বিমানবিধ্বংসী কামান ও মাইন রয়েছে। চলতি বছরের জুনে বিদ্রোহী নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চল থেকে বহু অবৈধ গোলাবারুদ, প্রচুর পরিমাণ অস্ত্র, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ আটক করেছিল সিরীয় সরকারি বাহিনী ।