News71.com
 International
 07 Aug 20, 02:11 PM
 308           
 0
 07 Aug 20, 02:11 PM

টিকটকের লেনদেনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা॥

টিকটকের লেনদেনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক পরিচালনাকারী চীনা কোম্পানি বাইটড্যান্সের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি।এ সময় বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেয়া উচিত। তবে অচিরেই এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। নির্বাহী আদেশ স্বাক্ষরের ৪৫ দিন পর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।আগামী ২০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারবে না বাইটড্যান্স।একই দিন আরেক নির্বাহী আদেশে চীনা প্রতিষ্ঠান টেনসেন্ট পরিচালিত অ্যাপ উইচ্যাটও নিষিদ্ধ করেন ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন