News71.com
 International
 07 Aug 20, 08:10 PM
 348           
 0
 07 Aug 20, 08:10 PM

প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ভারতের কেরালায় ॥ মৃত্যু ১২ ও নিখোঁজ বহু মানুষ

প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ভারতের কেরালায় ॥ মৃত্যু ১২ ও নিখোঁজ বহু মানুষ

 

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও যেন ফিরে এল ভারতের ২০১৮ সালে বন্যার স্মৃতি। এবার প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমি ধসের সাক্ষী থাকল দেশটির কেরালাবাসী। প্রবল বৃষ্টির জের ইদুক্কির মুন্নারে বিস্তীর্ণ এলাকায় জুড়ে ভূমিধসের ঘটনা ঘটছে। যার জেরে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একইসাথে আরও ৭০ থেকে ৮০ জন মাটি চাপা পড়ে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন ।

 

কেরালায় প্রবল বৃষ্টি ও বন্যার জেরে তুমুল বিপর্যয়ের মেঘ আকাশে। বৃষ্টির তোড় বাড়তে থাকায়, আইএমডির পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় মিডিয়া বলছে, ভূমিধসে ৫৫ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে নেমেছে দেশটির এনডিআরএফ দল। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার থেকে কেরালার ইদুক্কি জেলার বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়। এর জেরে ফের দেখা দেয় বন্যার সম্ভাবনা। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সেখানে একটানা বৃষ্টির কারণেই আজ শুক্রবার ভোরবেলাই ইদুক্কির মুন্নারে এই ভায়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন