News71.com
 International
 07 Aug 20, 08:18 PM
 341           
 0
 07 Aug 20, 08:18 PM

প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে মাইক্রোসফটের কাজ টিকটক বিক্রির আলোচনা শুরু॥

প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিতে মাইক্রোসফটের কাজ টিকটক বিক্রির আলোচনা শুরু॥

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ৪৫ দিনের মধ্যে টিকটকের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ঘোষনা দিয়েছেন ভিডিওভিত্তিক চীনা সামাজিক মাধ্যম টিকটক।টিকটক নিষিদ্ধের রূপরেখা প্রকাশ করে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠানটি। আইনের শাসন রক্ষায় সম্ভাব্য সবধরনের পদক্ষেপ নেয়ারও ঘোষণা দেয় টিকটক।চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই চীনা সামাজিক মাধ্যম উইচ্যাটের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। উইচ্যাটের স্বত্বাধিকারী টেনসেন্ট বলেন, পুরো বিষয়টি অনুধাবনের জন্য ট্রাম্পের নির্বাহী আদেশটি পর্যবেক্ষণ করছেন তারা। আগেই জাতীয় নিরাপত্তা উদ্বেগের অজুহাতে টিকটককে নিষিদ্ধের হুমিক দিয়েছিলেন ট্রাম্প। বর্তমান টিকটক বিক্রির জন্য মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে আলোচনা শুরু করছে বাইটড্যান্স। চুক্তিতে পৌঁছানোর জন্য দু'পক্ষকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন