
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১২ জন। দেশটিতে গেলো ৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, ভূমিধসের ঘটনা ঘটছে এ বছর। রোববার উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোরীয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলীয় এলাকায়। এদিন সেখান থেকে ৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ব্যস্থাপনা বিভাগের বরাতে গণমাধ্যটি জানায়, নতুন করে ভূমিধসে আহত হয়েছে আরো ৮ জন।এছাড়া, নৌকা ডুবে আরো তিন জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো তিন জন। রোববার সিউল থেকে ৮৫ কিলোমিটার পূর্বের ইউয়িয়াম বাঁধের কাছে নৌকাটি ডুবে যায়। একে নৌ দুর্ঘটনা বলেছে কর্তৃপক্ষ।ইয়োন হাপ জানিয়েছেন, ১১টি প্রদেশের ৫ হাজার ৯শ’ বাসিন্দা বন্যার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আশ্রয় কেন্দ্রে আছেন ৪ হাজার ৬শ’ জন। দুর্যোগের পূর্ভাবাসের কারণে তাদের নিরাপদ স্থানে আশ্রয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।