News71.com
 International
 11 Aug 20, 07:34 PM
 278           
 0
 11 Aug 20, 07:34 PM

গণতান্ত্রিক তাইওয়ানকে পরবর্তী হংকং বানানোর চেষ্টা করছে চীন॥ মার্কিন স্বাস্থ্যমন্ত্রী  

গণতান্ত্রিক তাইওয়ানকে পরবর্তী হংকং বানানোর চেষ্টা করছে চীন॥ মার্কিন স্বাস্থ্যমন্ত্রী   

আন্তর্জাতিক ডেস্কঃ গণতান্ত্রিক তাইওয়ানকে কার্যত পরবর্তী হংকং বানানোর জন্য ব্যাপক চাপ দিচ্ছে বেইজিং। আজ মঙ্গলবার তাইওয়ানের ঊর্ধ্বতন কূটনীতিকরা মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজারকে এ তথ্য জানিয়েছেন। গত রবিবার তাইওয়ানে গেছেন অ্যালেক্স আজার। অন্তত ৪ দশক পর যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কোনো ব্যক্তি তাইওয়ানে গেলেন। এরপর গতকাল সোমবার চীনের যুদ্ধবিমান তাইওয়ানের সমুদ্রসীমা অতিক্রম করে। বিষয়টি বেইজিংয়ের দ্বারা হয়রানি হিসেবেই দেখছে তাইওয়ান ।

অ্যালেক্স আজার এমন এক সময়ে তাইওয়ানে সফর করছেন, যখন হংকংয়ে গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাইকে আটক করা হয়েছে। জিমি লাই আটক হওয়ার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে চীন সরকার। জানা গেছে, জিমি লাইকে আটক করা হয়েছে হংকংয়ের ওপর চাপিয়ে দেওয়া নিরাপত্তা আইনে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উয়ো এবং অ্যালেক্স আজার যৌথ এক বিবৃতিতে বলেছেন, চীন রাজনৈতিক শর্ত মেনে নেওয়ার চাপ সৃষ্টি করে আমাদের জীবন আরো কঠিন করে তুলছে। এমন পরিস্থিতি তৈরি করছে, যেন তাইওয়ানকে তারা পরবর্তী হংকং বানাতে চায়। চীন চাপ দিচ্ছে, এক দেশ দুই নীতিতে তাইওয়ানকে নিজেদের করে নেবে। এর আগে হংকং এভাবে শাসন করে বেইজিং। পরে হংকংয়ের ওপর নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন