News71.com
 International
 13 Aug 20, 10:55 AM
 286           
 0
 13 Aug 20, 10:55 AM

৪০ মিলিমিটার গ্রেনেড লঞ্চার পেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ॥

৪০ মিলিমিটার গ্রেনেড লঞ্চার পেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পুনের খড়কির গোলাবারুদ কারখানার তৈরি গ্রেনেড ছোঁড়ার ৪০ মিলিমিটার লঞ্চারের প্রথম চালান পৌঁছেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে।বুধবার (১২ আগস্ট) এমন খবর জানিয়ে জিনিউজ বলছে, পুনের খডকির গোলাবারুদ কারখানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ এর আহ্বানে সাড়া দিয়ে এ লঞ্চার তৈরি করেছে, যা আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার (ইউবিজিএল)।৫ দশমিক ৫ মিমি রাইফেলের (আইএনএসএএস) ব্যারেলের নিচে লাগানো থাকবে এ লঞ্চার। এটি বহন করার ক্ষেত্রে খুবই সহজ। খুব হালকা। হ্যান্ড গ্রেনেডের ব্যাপ্তি ৩০ মিটার হলেও এ লঞ্চারে ব্যাপ্তি ৪শ মিটার। এছাড়া এটি বহন করার ক্ষেত্রে খুবই নিরাপদ।এ অস্ত্রটির চারটি ধরণ রয়েছে। সেগুলো হলো- মিলিমিটার ইউবিজিএল (প্র্যাকটিস), ৪০ মিলিমিটার ইউবিজিএল (এইচইএপি), ৪০ মিলিমিটার ইউবিজিএল (এইচইডিপি) ও ৪০ মিলিমিটার ইউবিজিএল (আরপি)। লঞ্চারটি বর্তমানে ভারতীয় সেনা ও স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) ইউনিট আমদানি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন