News71.com
 International
 13 Aug 20, 07:56 PM
 348           
 0
 13 Aug 20, 07:56 PM

কোমায় আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ॥ হাসপাতাল কর্তৃপক্ষ  

কোমায় আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ॥ হাসপাতাল কর্তৃপক্ষ   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কোমায় আছেন। ভারতের আর্মি'স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, প্রণব মুখার্জীর অবস্থা অপরিবর্তিত এবং তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। গত সোমবার অসুস্থ হয়ে পড়লে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সার্জারি করা হয় তার। পরে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে । হাসপাতালে ভর্তির পর থেকে প্রণব মুখার্জীর স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তার মৃত্যুর সংবাদ লিখে স্ট্যাটাস দেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আজ সকালে টুইটারে প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ তার পিতার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান। এসময় টুইটারে তিনি জানান, প্রণব মুখার্জীর অবস্থা স্থিতিশীল রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন