News71.com
 International
 14 Aug 20, 09:52 PM
 326           
 0
 14 Aug 20, 09:52 PM

আলোচনা ছাড়া গ্রিস সমস্যার সমাধান নেই॥ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

আলোচনা ছাড়া গ্রিস সমস্যার সমাধান নেই॥ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসের সঙ্গে চলমান উত্তেজনা সমাধানের একমাত্র উপায় আলোচনা। ওই অঞ্চলে কোনো প্রকার সামরিক অভিযান বিপজ্জনক হবে সব পক্ষের জন্য। তাই পূর্ব ভূমধ্যসাগর নিয়ে দ্বন্দ্ব ও উত্তেজনা প্রশোমনে আলোচনাকেই গুরুত্ব দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।এরদোগান বলেন, ‘পূর্ব ভূমধ্যসাগর নিয়ে সঙ্কট সমাধানের উপায় হচ্ছে আলোচনা এবং সংলাপ। আমরা যদি সাধারণ জ্ঞান নিয়ে কাজ করি তাহলে আমরা উইন-উইন পরিবেশ তৈরি করতে পারব যার মাধ্যমে সবার স্বার্থ রক্ষা সম্ভব। আমরা কোনো রকমের অপ্রয়োজনীয় সংকট সৃষ্টি বা উত্তেজনা তৈরি করতে চাইছি না। গ্রিস একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে। তিনি তুরস্কের অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য এথেন্সের প্রতি আহ্বান জানান। ’এরদোয়ান বলেন, এ অঞ্চলে যার কোনো উপকূল নেই এমন একটি দেশ (ফ্রান্স) গ্রিসকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘কারোরই উচিত হবে না তাদের মতো এত উচ্চপর্যায়ে ভাবা। আমি খুব পরিষ্কার করে বলছি- শক্তি প্রদর্শন করার চেষ্টা করবেন না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন