News71.com
 International
 14 Aug 20, 09:56 PM
 310           
 0
 14 Aug 20, 09:56 PM

ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক॥  

ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১৪ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় শোকপ্রকাশ করেন শেখ হাসিনা । শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কেরালার কোঝিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি মর্মাহত এবং দুঃখিত। মর্মান্তিক এ দুর্ঘটনায় বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস প্লেন। ১৮৪ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ দুবাই ফেরত ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে দুই টুকরো হয়ে যায়। এতে পাইলটসসহ ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৩ জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন