News71.com
 International
 15 Aug 20, 06:35 PM
 358           
 0
 15 Aug 20, 06:35 PM

আত্মনির্ভরতা কোন ফাঁকা বুলি নয়॥লালকেল্লায় মোদিকে নিরাপত্তা দিল ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র

আত্মনির্ভরতা কোন ফাঁকা বুলি নয়॥লালকেল্লায় মোদিকে নিরাপত্তা দিল ‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্র

আন্তর্জাতিক ডেস্কঃ যেমন কথা, তেমন কাজ। ৭৪ তম স্বাধীনতা দিবসের ভাষণে দেশকে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ দিনই তাঁর ভাষণ চলাকালীন আকাশপথের নিরাপত্তার দায়িত্ব সামলালো ‘মেড ইন ইন্ডিয়া’র অ্যান্টি ড্রোন সিস্টেম। আর পাহারাদার এই অত্যাধুনিক অস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(DRDO)। লেজার রশ্মি ছুড়ে আধুনিক প্রযুক্তির ড্রোনকে ঘায়েল করতে ওস্তাদ এটি।

দেশের প্রতিরক্ষাক্ষেত্রকে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।ইতিমধ্যে সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপও নিয়েছে দেশটি। আর আজ সেই আত্মনির্ভরতারই ফসল দেখল গোটা দেশ। ডিআরডিও জানিয়েছে, আকাশপথে ড্রোনের মাধ্যমে জঙ্গি নাশকতা এড়াতেই এই অ্যান্টি-ড্রোন সিস্টেম তৈরি করা হয়েছে। হাতেকলমে পরীক্ষায় এই ড্রোন তার দক্ষতা প্রমাণও করেছে। প্রসঙ্গত, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অ্যান্টি ড্রোন সিস্টেম প্রজাতন্ত্র দিবসের দিনে পরীক্ষামূলকভাবে মোতায়েন করা হয়েছিল। সেসময় লালকেল্লা ঘুরে নজরদারি চালিয়েছিল এই আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV)।

দেশীয় প্রযুক্তিতে তৈরী এই অ্যান্টি-ড্রোন সিস্টেমটি আকাশপথে ২.৫ কিলোমিটার অবধি লক্ষ্য স্থির করতে পারে। শত্রুপক্ষের ড্রোন আকাশেই চিহ্নিত করে নিমেষে ধ্বংস করতে পারে। এমনকী, আকাশে তিন কিলোমিটার রেঞ্জের মধ্যে মাইক্রো-ড্রোনের কার্যক্ষমতা নষ্ট করে দিতেও পারে। সাম্প্রতিক সময় দেখা গিয়েছে, সন্ত্রাসবাদীদের পছন্দের অস্ত্র হল এই ড্রোন। প্রধানমন্ত্রীর ভাষণে জঙ্গিরা যাতে কোনও বিপত্তি না ঘটাতে পারে, তা দেখার দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছিল এই মেড ইন ইন্ডিয়া অস্ত্রটি। যা দেখে ওয়াকিবহাল মহল বলছে, প্রধানমন্ত্রীর গোটা ভাষণ জুড়ে আত্মনির্ভর ভারত গড়ার বার্তা দিয়েছেন। তা যে স্রেফ কথার কথা নয়, তা এদিন এই অ্যান্টি ড্রোন সিস্টেমের নজরদারি প্রমাণ করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন