News71.com
 International
 15 Aug 20, 06:53 PM
 350           
 0
 15 Aug 20, 06:53 PM

বাইডেনের হাতে অনিরাপদ যুক্তরাষ্ট্র, কমলা আরো ভয়ংকর॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

বাইডেনের হাতে অনিরাপদ যুক্তরাষ্ট্র, কমলা আরো ভয়ংকর॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং তার রানিংমেট কমলা হ্যারিসকে আবারো কথার বানে আক্রমণ করেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার নিউইয়র্ক পুলিশ ভেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় তিনি বলেন, বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদে থাকবে না। বাইডেন থেকে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস আরো একধাপ ভয়ংকর।তিনি বলেন, 'যদি জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিটি পুলিশকে অকার্যকরে তাৎক্ষণিকভাবে আইন পাস করবেন। সম্ভবত বাইডেন থেকে কমলা হ্যারিস একধাপ বর্বর। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তবে তার থেকে অনেক বেশি ভারতীয় আমার সমর্থক। বক্তব্যে, কমলাকে পুলিশবিরোধী বলে তীব্র কটাক্ষ করেন ট্রাম্প। বলেন, বামপন্থীদের পুলিশবিরোধী যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কমলা এবং বাইডেন।সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে ট্রাম্প আরো বলেন, এই লোকটি আপনাদের মর্যাদা এবং সম্মান কেড়ে নিচ্ছে। কেউই বাইডেনের যুক্তরাষ্ট্রে নিরাপদ থাকতে পারবেন না। ৩ নভেম্বর অবশ্যই আপনারা নিজেদের অধিকার সমন্নুত রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন