
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি নামক মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটিতে গতকাল শনিবার হামলা হয়েছে। এ সময় দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে ।এ ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস একটি টুইট বার্তায় বলেন, গতকাল শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে দুটি ছোট রকেট হামলা চালানো হয় তাজি ঘাটির কাছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ।