News71.com
 International
 16 Aug 20, 01:19 PM
 316           
 0
 16 Aug 20, 01:19 PM

করোনায় আক্রান্ত কোনো রোগী না থাকায় চীনের উহান থেকে সরিয়ে ফেলা হচ্ছে অস্থায়ী হাসপাতাল॥  

করোনায় আক্রান্ত কোনো রোগী না থাকায় চীনের উহান থেকে সরিয়ে ফেলা হচ্ছে অস্থায়ী হাসপাতাল॥   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে করোনায় আক্রান্ত কোনো রোগী না থাকায় সরিয়ে ফেলা হচ্ছে অস্থায়ী হাসপাতালগুলো। আগের রূপে ফিরছে কমিউনিটি সেন্টার, কনফারেন্স রুম, হোটেল বা বড় বড় ভবনগুলো। ৩ এপ্রিলের পর চীনে করোনায় কেউ মারা যায়নি। যদিও বিচ্ছিন্নভাবে শনাক্ত হচ্ছেন কেউ কেউ। তাই অর্থনীতির গতি বাড়াতে পর্যটন শিল্পের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার ।

কর্তৃপক্ষ বলছে, ২০২১ সালের মার্চ পর্যন্ত অস্থায়ী মাত্র ৪টি হাসপাতাল রেখে বাকি গুলো সরিয়ে ফেলা হচ্ছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলা করে দ্রুতই পর্যটন শিল্পে ঘুরে দাড়াতে চায় বেইজিং। তাই প্রাকৃতিক সম্পদ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৭ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৭৫ জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন