News71.com
 International
 16 Aug 20, 06:58 PM
 332           
 0
 16 Aug 20, 06:58 PM

নেপালে ভূমিধসে ১৮ জনের প্রাণহানি ॥ নিখোঁজ ২১  

নেপালে ভূমিধসে ১৮ জনের প্রাণহানি ॥ নিখোঁজ ২১   

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ভূমিধসে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ২১ জন। দেশটির সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে যাচ্ছে । এ ব্যাপারে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সিন্ধুপালচুক জেলার জুগাল রুরাল মিউনিসিপ্যলিটিতে গত শুক্রবার সকালে এ ভূমিধস হয়। পাহাড় ধসের কারণে লিডি গ্রামের প্রায় ১৭০টি বাড়ির ৩৭টি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ১৮ টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ভুক্তভোগী লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন