News71.com
 International
 17 Aug 20, 10:41 AM
 336           
 0
 17 Aug 20, 10:41 AM

ভারত-ভুটান সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র॥ মিলল চিনা বন্দুকও  

ভারত-ভুটান সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র॥ মিলল চিনা বন্দুকও   

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-ভুটান সীমান্তে উদ্ধার হল বিপুল অস্ত্রশস্ত্র। অসমের (Assam) কোকরাঝাড় জেলার সেফানগুড়ি থানার বেলগুড়ি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। যার মধ্যে একটি চিনা বন্দুকও রয়েছে। জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার রাকেশ রোশন। কোকরাঝাড় এলাকায় বেলগুড়ি জঙ্গলে খুব একটা মানুষের যাতায়াত নেই। করোনার আবহে তা আরও শুনশান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই খবর ছিল যে জঙ্গলের মধ্যে বেআইনি অস্ত্র মজুত করে রাখা হয়েছে। খবর পেয়ে অভিযানে নামে স্থানীয় পুলিশ। পাঁচটি AK-56 রাইফেল উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে ছিল চারটি ম্যাগাজিন আর ২৪৪টি কার্তুজ। একটি ইনসাস রাইফেলের সঙ্গে উদ্ধার হয়েছে ২৩টি কার্তুজ। এছাড়াও, পাঁচটি ম্যাগাজিন-সহ ৩টি নাইন এম এম পিস্তল উদ্ধার হয়েছে। দু’টো ম্যাগাজিন ও পাঁচটি কার্তুজ-সহ চাইনিজ বন্দুকও উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে গ্রেনেডও। ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারির খবর মেলেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন