News71.com
 International
 17 Aug 20, 07:50 PM
 329           
 0
 17 Aug 20, 07:50 PM

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রাসাদে আমির খান॥ ভারতজুড়ে সমালোচনা

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রাসাদে আমির খান॥ ভারতজুড়ে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিন ধরে তুরস্ক ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। আর এরই মধ্যে ভারতের ‘গাজনী’ খ্যাত অভিনেতা আমির খান রোবাবার (১৬ আগস্ট) তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেন। টুইটারে আমিরের সঙ্গে সাক্ষাতের তিনটি ছবিও জুড়ে দিয়েছেন এমিনি এরদোয়ান। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এরপর ভারতীয় নাগরিকদের রোষাণলে পড়েছেন আমির। বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ায় ভারতের সমালোচনাও করেছে তুরস্ক। এর মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তাই ভারতের স্বাধীনতা দিবসে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাৎকে ভালো চোখে দেখেননি ভারতীয়রা; তীব্র নিন্দা জানিয়েছেন এই বলিউড তারকার প্রতি। সাক্ষাতে এমিনি কন্যাশিশু মৃত্যুর হার কমানো ও শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারকাখ্যাতিকে আমির খান যেভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সে জন্যও তাকে ধন্যবাদ জানান। আমির খানের সিনেমা একই সঙ্গে ব্যবসাসফল ও শিক্ষামূলক, তা–ও বলতে ভোলেননি এমিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন