
আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬। আজ মঙ্গলবার সকাল ৫ টা ৩৩ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। জানা গেছে, রাজধানী ম্যানিলা থেকে ৪৫১ কিমি দক্ষিণ পূর্বে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠের ১০ কিমি গভীরে আঘাত হানে এই ভূমিকম্প ।