News71.com
 International
 18 Aug 20, 07:26 PM
 320           
 0
 18 Aug 20, 07:26 PM

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যার রায় আজ॥  

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যার রায় আজ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ১৫ বছর পর লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। আজ মঙ্গলবার হলেন্ডের হেগ নগরীতে আন্তর্জাতিক আদালতে হারিরি হত্যায় অভিযুক্ত ৪ জনের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। প্রথমে মামলার রায় আগস্টের ৭ তারিখ ঘোষণা করার কথা থাকলেও বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের কারণে তা পিছিয়ে ১৮ তারিখ করা হয়। সিরিয়া ও ইরানসমর্থিত রাজনৈতিক দল হিজবুল্লাহর ৪ সদস্য হত্যা মামলায় অভিযুক্ত আছে। অবশ্য হিজবুল্লাহ তা অস্বীকার করেছে ।

এদিকে পিতার হত্যা মামলার রায় ঘোষণায় কথা বলতে হেগ নগরীতে উপস্থিত হন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাআদ হারিরি। সাবেক প্রধানমন্ত্রীর ন্যায় বিচারের দাবীতে বৈরুতে সড়কের বিলবোর্ড লাগানো হয়। কালো রঙের ওপর হারিরির হাস্যোজ্জ্বল চেহারার পাশে সাদা বর্ণে লিখা আছে, ‘সময় এখন ন্যায়বিচারের’। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে এক শক্তিশালী বোমা হামলায় ২১ জন সহচরসহ রফিক হারিরি নিহত হন এবং ২২০ জনের বেশি লোক আহত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন