News71.com
 International
 18 Aug 20, 07:26 PM
 319           
 0
 18 Aug 20, 07:26 PM

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারি বিমান ‘এয়ারফোর্স ওয়ান’॥  

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারি বিমান ‘এয়ারফোর্স ওয়ান’॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দিন কয়েক আগে ঈগলের হামলায় ধ্বংস হয়ে মিসিগানের লেকে ডুবে গিয়েছিল যুক্তরাষ্ট্রের একটি ড্রোন। গত রবিবার আরেকটি ড্রোনের আঘাতে বিধ্বস্ত হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেল যুক্তরাষ্ট্রের একটি বিমান। সবচেয়ে বড় কথা হলো, ওই বিমানে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। বলা যায় প্রাণঘাতী দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন তিনি। গত রোববার সন্ধ্যার ওই ঘটনা সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানের বিমানের কয়েকজন আরোহী জানিয়েছেন, হলুদ ও কালো রঙয়ের ক্রস আকৃতির একটি বস্তু ডানদিক থেকে এয়ার ফোর্স ওয়ানের বিমানের সামনে আসে। অবশ্য ড্রোনের মতো দেখতে হলেও এটা আদতেই ড্রোন কিনা সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তারা । মেরিল্যান্ডের অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে অবতরণের আগে বিমানের বেশ কয়েকজন যাত্রী ওই বস্তুটি দেখেছেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের ওই বিমান অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে অবতরণ করে। গতকাল সোমবার হোয়াইট হাউসের মিলিটারি অফিস এবং বিমান বাহিনীর ৮৯তম বিমান পরিবহন শাখা এক বিবৃতিতে বলেছে, তারা এই ঘটনা সম্পর্কে অবগত এবং বিষয়টি নিয়ে পর্যালোচনা চলেছে।

যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত এ ধরনের মনুষ্যবিহীন হাজার হাজার ডিভাইস আকাশে উড়তে দেখা যায়; এটিও সেরকমই বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত তদন্তকারীদের পক্ষে এ ধরনের ভাসমান ঘটনা যাচাই করা বেশ কঠিন। অধিকাংশ বেসামরিক ড্রোন সাধারণত কয়েক পাউন্ড ওজনের হয়ে থাকে এবং এগুলোর মাধ্যমে বিমান ভূপাতিত করার সম্ভাবনা ক্ষীণ। তবে দেশটির সরকারি গবেষণা বলছে, ছোট আকারের পাখির সংঘর্ষে বিমানের যে ধরনের ক্ষতি হতে পারে; সেই ক্ষতির মাত্রাকে ছাড়িয়ে যেতে পারে এ ধরনের ড্রোনের আঘাত। ড্রোনের আঘাতে বিমানের ককপিট ছিন্নভিন্ন অথবা ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন