News71.com
 International
 18 Aug 20, 09:52 PM
 289           
 0
 18 Aug 20, 09:52 PM

মালির একটি সামরিক ঘাঁটিতে গোলাগুলি॥বিদ্রোহের আশঙ্কা  

মালির একটি সামরিক ঘাঁটিতে গোলাগুলি॥বিদ্রোহের আশঙ্কা   

আন্তর্জাতিক ডেস্কঃ গত কয়েক মাস ধরেই মালিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এরইমধ্যে মালির একটি সামরিক ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির রাজাধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের ‘কাতি’ ঘাঁটিতে এই সংঘাতের ঘটনা ঘটে। সেখানে ‘বিদ্রোহ’ হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। আজ মঙ্গলবার ওই ঘাঁটিতে সেনারা গুলি চালিয়েছে । জানা গেছে, কাতি ঘাঁটির আশপাশে সাজোয়া ট্যাংক নিয়ে সেনাদের টহল দিতে দেখা গেছে। এ বিষয়ে দেশটির এক সামরিক বাহিনীর মুখপাত্র বলছে, গোলাগুলির খবর ছাড়া অন্য কোনো তথ্য এখনো জানতে পারেনি তারা। সেখানকার ফরাসি দূতাবাসের সূত্র অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন সদস্য বামাকোর উদ্দেশে রওনা হয়েছে। পরিস্থিতি ভালোভাবে না বুঝে সেখানকার বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন