News71.com
 International
 18 Aug 20, 09:54 PM
 295           
 0
 18 Aug 20, 09:54 PM

পাকিস্তানের সিন্ধু প্রদেশের লেকে ডুবে প্রাণ গেল একই পরিবারের ১০ জনের॥

পাকিস্তানের সিন্ধু প্রদেশের লেকে ডুবে প্রাণ গেল একই পরিবারের ১০ জনের॥

আন্তর্জাতিক ডেস্কঃ একই পরিবারের ১৩ জন ছিলেন এক নৌকায়। কিন্তু নৌকাটি লেকেট ডুবে যাওয়ায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন নারী এবং একজন কিশোরী। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সিন্ধু প্রদেশের এ ঘটনা ঘটেছে।দেশটির গণমাধ্যমের প্রতিবেদন জানা যায়, সোমবার করাচি থেকে ১৩৫ কিলোমিটার দূরে থাট্টা জেলার কিনঝার লেকে নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বহন আর প্রতিকূল আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।জানা যায়, ওই নৌকায় করে একই পরিবারের ১১ নারী ও দুই কিশোরীসহ ১৩ নারী ছিলেন। এদের মধ্যে ১০ জনেরই মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন