News71.com
 International
 18 Aug 20, 09:54 PM
 289           
 0
 18 Aug 20, 09:54 PM

অবরুদ্ধ গাজায় আবারো ইসরাইলি বিমান হামলা॥

অবরুদ্ধ গাজায় আবারো ইসরাইলি বিমান হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ টানা সপ্তম দিনের মতো অবরুদ্ধ গাজা উপত্যকায় অবৈধভাবে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (১৮ আগস্ট) গাজার সশস্ত্র শাসক গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান চালায় ইসরাইলি সেনারা। সেখানে মিশরের নিরাপত্তা প্রতিনিধি থাকা অবস্থায় এমন হামলার ঘটনা ঘটলো।তেল আবিব বলছে, বেলুনে অগ্নিসংযোগ করে ইসারাইলের সীমান্ত এলাকাগুলোতে প্রতিনিয়ত বোমা হামলা চালাচ্ছে হামাস। তাদের সহিংস কার্যক্রম বন্ধ করতে রাফার দিকে বেশ কয়েক বার ইসরাইলি যুদ্ধবিমান টহল দেয়। একপর্যায়ে হামাসের স্থাপনায় হামলা চালায় তারা।গেল এক সপ্তাহের বেশি সময় ধরে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত সেখানকার পরিস্থিতি। উভয়ের হামলা এখন পর্যন্ত কোন হতাহত না হলেও যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন গাজার বেসামরিক মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন